‘আ.লীগের সঙ্গে জাতীয় পার্টির মিল নেই, কিন্তু মিত্রতা আছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আ.লীগের সঙ্গে জাতীয় পার্টির মিল নেই, কিন্তু মিত্রতা আছে’
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



‘আ.লীগের সঙ্গে জাতীয় পার্টির মিল নেই, কিন্তু মিত্রতা আছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের মিল নেই। কিন্তু কৌশলগত মিত্রতা আছে। আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভীত এতটা দুর্বল নয়। আওয়ামী লীগের সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সঙ্গে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এ অঞ্চলের জন্য তিনি ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন। আজ রংপুর বিভাগের নয় জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে বিএনপি গত ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল। কিন্তু পারেনি। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহাজান খানসহ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলামখসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৩৮   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ