নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড’র কাছে লেখা এক শোকবার্তায় তিনি বলেন, “নেপালের পোখারায় আজকের সবচেয়ে দু:খজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। এতে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালী এবং অন্যান্য দেশের কয়েকজন বিদেশী। দুর্ঘটনায় সকলেই মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।”
তিনি বলেন, “অত্যন্ত গভীর শোকের এই মুহুর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা হচ্ছে যাতে তারা তাদের এই অপূরণীয় ক্ষতি সইতে পারে যারা তাদের সবচেয়ে প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন।”
তিনি আরো বলেন, “আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।”

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩২   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ