ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



---

আজ ১৬ জানুয়ারি, ২০২৩ সোমবার; ০২ মাঘ ১৪২৯ বাংলা; ২২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি:
৯২৯ - স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন।
১৪৯২ - স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলার (প্রথম) কাছে হস্তান্তর করে।
১৬০৫ - বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ হয়।
১৬৬৬ - ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
১৭৬১ - ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল নেয় ব্রিটিশরা।

১৭৬৮ - কলকাতায় প্রথম ঘোড়দৌড় শুরু হয়।
১৯২০ - লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।
১৯২২ - কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯২৯ - বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৫ - অ্যাডলফ হিটলার বাঙ্কারে অবস্থান গ্রহণ করেন।

১৯৫৬ - মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের প্যালিস্টাইন মুক্ত করার ঘোষণা দেন।
১৯৬৬ - নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতা গ্রহণ।
১৯৬৯ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথমবার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশূন্যে আরও ৪ ঘণ্টা পরিভ্রমণ করে।
১৯৭০ - গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৭৫ - অ্যাঙ্গোলার স্বাধীনতা স্বীকৃতি দেয় পতুর্গাল।

১৯৭৯ - ইরানের শাহ পরিবারসহ ইরান থেকে পালিয়ে যান।
১৯৮২ - ৪৫০ বছর বিছিন্ন অবস্থা থাকার পর ভ্যাটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ - উপসাগরীও যুদ্ধ: আমেরিকা ইরাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে।
২০০০ - রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০১ - কঙ্গোর প্রসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষীর হাতে নিহত হন।

২০০২ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।
২০০৬ - আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।

জন্ম:
১৮৭৪ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।
১৯০১ - সুকুমার সেন, বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্যবিশারদ।
১৯১০ - রামকৃষ্ণ বিশ্বাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।
১৯১৯ - মো. মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৩৩ - সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
১৯৮৭ - কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।

মৃত্যু:
১৯১৫ - খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।
১৯৩৮ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
২০০১ - কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লরা কাবিলা রাজধানী কিনসাসায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।
২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীরবীক্রম শাহদেব ও রানী ঐশ্বর্যসহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫২   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল
ছাত্রদল দেশ ও মানুষের সেবায় কাজ করছে : ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় : তথ্যমন্ত্রী
আগামী বছরের প্রথমেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: স্থানীয়সরকারমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ