বিএনপি নেতাদের জন্য এক্সটা ডোজ রেখেছি : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি নেতাদের জন্য এক্সটা ডোজ রেখেছি : তথ্যমন্ত্রী
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



বিএনপি নেতাদের জন্য এক্সটা ডোজ রেখেছি : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার তিনটি টিকা দিয়েছে এখন আবার এক্সটা ডোজ দিচ্ছে। আমরা বিএনপি নেতাদের জন্য এক্সটা ডোজ রেখেছি আপনাদের দরকার হলে এটা নেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ফখরুলসহ বিএনপির দুই নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি তাদের রোগমুক্তি কামনা করি। কারণ তারা সুস্থ হয়ে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিক আমরা সেটা চাই।

তথ্যমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। আগামী বছরের শুরুতে এদেশে একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। জনপ্রিয়তা যাচাই করুন। নির্বাচনে না এসে কতগুলো দল হাওয়ায় মিলিয়ে গেছে। আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন।

বিএনপিকে অশান্তি সৃষ্টির অপচেষ্টা না চালানোর আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে আপনাদের প্রতিহত করেছে, অশান্তি সৃষ্টির অপচেষ্টা করলে এখনো সেভাবে প্রতিহত করবে।

হাছান মাহমুদ বলেন, জেল থেকে বের হওয়ার পর ফখরুল ও আব্বাসের সুর কিছুটা পাল্টেছে। তারা বলেছেন, আমরা সরকারকে ধাক্কা দিতে চাই না। কারণ, ধাক্কা দিতে গিয়ে তারা নিজেরাই পড়ে গিয়েছে, সেজন্য এখন তারা লাইনে এসেছে। আগামীতেও এই লাইনে থাকবেন, কারণ লাইনচ্যুত হলেই এক্সিডেন্ট ঘটবে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৪   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: শফিকুর রহমান
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থ রক্ষা করেই শাহজালালের থার্ড টার্মিনালের চুক্তি করতে চায় সরকার : বিমানমন্ত্রী
মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু
আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : বাণিজ্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ