স্বাধীনতা দিবসে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ হবে: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা দিবসে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ হবে: পলক
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



স্বাধীনতা দিবসে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ হবে: পলক

স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী মহাখালীতে বিএএফ শাহীন হলে রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হবে নিজেদের তৈরি রকেট। স্বাধীনতা দিবসে ময়মনসিংহের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের তৈরি করা রকেট ওড়ানো হবে।

এবারের প্রতিযোগিতায় ১২৪ জনকে পেছনে ফেলা যৌথভাবে সেরা নির্বাচিত হন নাহিয়ান। পুরস্কার হিসেবে নাহিয়ানের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া অপর বিজয়ী জাদুল হককে দেয়া হয়েছে এক কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৫৮   ৪৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ