হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
তিনি বলেন, হিজড়ারা আমাদেরই স্বজন। হিজড়া হয়ে জন্মগ্রহণ করা তাদের নিজেদের কোন দোষ না। প্রকৃতির কারণেই তাদের এ কষ্ট।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’ আয়োজিত আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন,বন্ধু’র মতো অন্যান্য সংগঠনগুলো তাদের আশ্রয়স্থল। সুখে-দুঃখে তাদের আশা-ভরসার জায়গা। এসব মানবিক সংগঠনগুলো হিজড়াদের ভালোবাসা দিয়ে কাছে রাখছে।
প্রধান অতিথি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হিজড়াদের নিয়ে কাজ করতে আগ্রহী।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আনিসুল ইসলাম হিরো’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান এবং ঢাকাস্থ মাকির্ন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইউএনএইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৬   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ