সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: ২ প্রতিষ্ঠান গুড়িয়ে অপরটিকে জরিমানা

প্রথম পাতা » আড়াইহাজার » সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: ২ প্রতিষ্ঠান গুড়িয়ে অপরটিকে জরিমানা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: ২ প্রতিষ্ঠান গুড়িয়ে অপরটিকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাসের গ্যাস কোম্পানির অভিযানে অবৈধ সংযোগে গ্যাস ব্যবহারের অপরাধে দু’টি শিল্প প্রতিষ্ঠানের চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া, একটি বেকারির মালিককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযানে পৌরসভা এলাকার ভবনাথপুর ও দত্তপাড়া এলাকার দু’টি চুনা কারখানার স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এছাড়া, কলাপাতা নামে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুনিম সোহানা। তিনি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ড্রিস্টিবিউশন কোম্পানির মেঘনা ঘাট অঞ্চলের উপসহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম ছাড়াও সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

তিতাস কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, চুনা কারখানা দু’টিতে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালিত হচ্ছিল। তারা দৈনিক ৮ হাজার ১৮০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছেন।

“এতে রাষ্ট্র বড় অংকের রাজস্ব বঞ্চিত হয়েছে। কারখানা দু’টির মালিকদের না পাওয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে মামলা দায়ের করা হবে। এছাড়া, একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩০০ ফুট গ্যাস-পাইপ ও গ্যাস সংযোগকারী সরঞ্জাম।”

তবে, কলাপাতা বেকারির মালিক মামুন শিকদারের দাবি, তার প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ অবৈধ নয়।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের পরিমাণ প্রচুর। তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এসব সংযোগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০১   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ