ফরিদপুরে ‌মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ‌মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



ফরিদপুরে ‌মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ফরিদপুর সদরে মোটরসাইকেলের ধাক্কায় মোছা. জয়গুন বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা-মাগুরা মহাসড়কের মল্লিকপুর ব্রিজ সংলগ্ন লিমন মল্লিকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা উপজেলার মল্লিকপুর গ্রামের জলিল শেখের স্ত্রী।

করিমপুর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল জয়গুনকে ধাক্কা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা গেলেও চালক ‌পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে এক পথচারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জব্দ মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বাংলাদেশ সময়: ২৩:১৫:০১   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
নবীগঞ্জ সেতু ও পানি প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ
জিয়ার মৃত্যুবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দল
ঈদ শেষে সরকারি অফিসগুলোতে কর্মচাঞ্চল্য
শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ পেয়েছি: দুলু
‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ