খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে কূটনীতিকদের স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে কূটনীতিকদের স্বাক্ষর
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে কূটনীতিকদের স্বাক্ষর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সশরীরে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও আসছেন শোক জানাতে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোকবই খোলার পর সরেজমিনে দেখা যায়, একে একে বিভিন্ন দেশের প্রতিনিধি আসছেন এবং শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষরও করেছেন তারা।

এরই মধ্যে শোকবইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনেই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ দেশের প্রতিনিধি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসন অফিসে শোকবই খোলা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শোকবইয়ে স্বাক্ষর গ্রহণ শুরু হয়। তা রাত ৯টা পর্যন্ত চলবে। এরপর আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে।

তিনি আরো জানান, শোকবইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৪   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ