বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনৈতিক দলগুলো যখনই সমাবেশ করতে চাচ্ছে, পুলিশ তাদের অনুমতি দিচ্ছে। তবে আমরা এটুকুই বলি, আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয়। রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাঙচুর করতে পারবেন না। এর বাইরে আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলকেই বাধা দেননি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করার জন্য, তাদের সমাবেশ করার জন্য। তবে কিছু কিছু রাজনৈতিক দল তাদের ইচ্ছামতো প্রোপাগান্ডা করছে। যা সত্যি নয়, তারা রংচং দিয়ে অপপ্রচার করছে।

রোহিঙ্গাদের কাছ থেকে এপিবিএন সদস্যদের অর্থ নেওয়া প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যা বলছে তা তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি পরখ করে এ ব্যাপারে রিপোর্ট করা উচিত।

আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গা ক্যাম্প আমাদের জন্য বিষফোঁড়া হবে কোনো একসময়। রোহিঙ্গারা তাদের সবকিছু ফেলে এখানে চলে আসছে। যেকোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে তারা যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, এটা আমরা সবসময় বলেছি। রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে থেকে ইয়াবার ব্যবসা করে। তারা নিজেরা নিজেরা গোলাগুলি করছে, মারামারি করছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন রোহিঙ্গা ক্যাম্পে আমাদের ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে তারা মেরে ফেলেছে। নৃশংসভাবে তারা হত্যা করেছে। গতকালও গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। সেখানে আমাদের এপিবিএন কাজ করছে। তাদের রুটিন ওয়ার্ক করার জন্য আমাদের এপিবিএন সেখানে আছে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৫৫   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ