বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই

প্রথম পাতা » অর্থনীতি » বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই

শীত মৌসুম আসলেই নতুন নতুন সবজি বাজারে ওঠে। সবজির দাম কমে যায় এবং ক্রেতারা খুশি মনে সবজিগুলো কিনতে পারে। কিন্তু চলতি শীতে কোনো সবজির দাম খুব একটা কমেনি, বরং কিছুটা বেড়েছে। এখন বাজারে প্রতিটি সবজি কেজিপ্রতি ১০ বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সবজির দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে সাধারণ ক্রেতারা।

তারা বলছেন, আগের মতো এখন আর বাজার করতে পারি না। কারণ, সবকিছুর দাম বেশি। আগে শীত শুরু হলে সবজির দাম কমে যেত, কিন্তু এখন উল্টো।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, গ্রামাঞ্চলের দিকে অতিরিক্ত শীত ও কুয়াশা পড়ছে। ফলে কৃষকরা মাঠ থেকে সবজি তুলতে চাচ্ছেন না। এ ছাড়া বিশ্ব ইজতেমা চলমান থাকায় টঙ্গীতে প্রচুর পরিমাণে সবজির চাহিদা রয়েছে। এজন্য সবজির দাম বেড়ে আর কমেনি।

বাজার ঘুরে দেখে গেছে, ৩০ টাকার টমেটো এখন কেজিতে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। যে ফুলকপির দাম ছিল ৩০ টাকা, তা এখন আকার ভেদে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পিস প্রতি বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে শিমের দাম। এখন ৪০ থেকে ৫০ টাকায় কেজি প্রতি শিম বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। শালগম ৩০ টাকা ও ঝিঙা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি বরবটি ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা ও নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। অস্বস্তি কাঁচামরিচেও। প্রতি কেজি কাঁচামরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের পিস এখন ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ ও পেঁপে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:২০   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ