নির্বাচন দেখতে ইউরোপ আমেরিকা থেকে পর্যবেক্ষক আসতে পারবে : সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন দেখতে ইউরোপ আমেরিকা থেকে পর্যবেক্ষক আসতে পারবে : সেতুমন্ত্রী
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



নির্বাচন দেখতে ইউরোপ আমেরিকা থেকে পর্যবেক্ষক আসতে পারবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কেমন হয় তা দেখতে ইউরোপ আমেরিকাসহ যে কোনো দেশ থেকে পর্যবেক্ষক আসতে পারবে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় প্রধান কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। বিদেশি কারও ফরমায়েশে আমাদের গণতন্ত্র চলবে না। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। শত বাধা বিপত্তির মধ্যেও গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দেশে গণতন্ত্রের যত অর্জন তার সময়েই হয়েছে। ৭৫ পরবর্তী গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে অগ্রভাগে ছিলেন তিনি। তার নেতৃত্বেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু। আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না কিন্তু বার বার হত্যার রাজনীতির শিকার হয়। এটাই বাস্তবতা।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৭   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ