লাখো মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে জুমার নামাজ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » লাখো মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে জুমার নামাজ অনুষ্ঠিত
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



লাখো মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে জুমার নামাজ অনুষ্ঠিত

রেকর্ড সংখ্যক মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। পাকিস্তানের মাওলানা ওসমান ফজর নামাজের পর থেকেই আগত মুসল্লিদের উদ্দেশে আম বয়ান শুরু করেন। তাৎক্ষণিকভাবে সেটি বাংলায় তর্জমা করেন জিয়াবিন কাশিম।

এরপর বৃহৎ ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। নামাজের ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি। দুপুর ১টা ৩৫ মিনিটের শুরু হয় জুমার নামাজ।

এদিকে জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ময়দানের দিকে আসতে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, বাস, ট্রাক, পিকআপভ্যান ও ট্রেনে করে সকাল থেকেই ইজতেমার ময়দানে আসেন মুসল্লিরা। নামাজ শুরুর কয়েকঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, জুমার নামাজ পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি।

এর আগে বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাবলীগের শীর্ষ মুরুব্বি মাওলানা সা’দ কান্ধলভির ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি, মাওলানা সাঈদ কান্ধলভি, মাওলানা ইলিয়াস কান্ধলভি এবং তার মেয়ের জামাতা মাওলানা হাসান।

জুমার পর বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম। বাদ আসর নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাঈদ বিন সা’দ বয়ান করবেন এবং তার তরজমায় থাকবেন মুফতি আজিমুদ্দিন। মাগরিব বাদ মাওলানা ইউসুফ বিন সা’দ এবং তা বাংলায় তরজমা করবেন মাওলানা ইউসুফ।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০০   ৪২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী
শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ
ফেনীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ
সুপ্রিম কোর্টের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ