জম্মু কাশ্মীরে পরপর দুই বিস্ফোরণ, আহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » জম্মু কাশ্মীরে পরপর দুই বিস্ফোরণ, আহত ৬
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



জম্মু কাশ্মীরে পরপর দুই বিস্ফোরণ, আহত ৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পরপর দুই বিস্ফোরণে অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ খবরটি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, শনিবার (২১ জানুয়ারি) সকালে জম্মু কাশ্মীরের নারওয়াল এলাকায় পরপর দুটি বিস্ফোরণ হয়।

জানা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এ এলাকার মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে সামনে রেখে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনাটি এত কম সময়ে ঘটেছে যে, বিস্ফোরণের সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি।

বিস্ফোরণের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যানবাহন তল্লাশি করা হচ্ছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪:১৫:২৩   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ