কন্টেইনারে আটকে মালয়েশিয়া যাওয়া কিশোরের পরিচয় মিলেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » কন্টেইনারে আটকে মালয়েশিয়া যাওয়া কিশোরের পরিচয় মিলেছে
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



কন্টেইনারে আটকে মালয়েশিয়া যাওয়া কিশোরের পরিচয় মিলেছে

মালয়েশিয়ার কেলাং বন্দরে খালি কন্টেইনার থেকে উদ্ধার হওয়া কিশোরের পরিচয় পাওয়া গেছে। প্রথম পর্যায়ে এই কিশোরকে রোহিঙ্গা বলে ধারণা করা হলেও, শারীরিক প্রতিবন্ধী রাতুল (১৪) দুই মাস আগে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।

জানা গেছে, রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া এলাকার দিনমজুর ফারুক মিয়া ছেলে। দিনমজুর ফারুকের ৩ ছেলে। রাতুল সবার বড়। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চলে ফারুকের পরিবারের। আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে ছেলে নিখোঁজ হওয়ার পরও তিনি থানায় জিডি করতে পারেননি।
চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনারে আটকা পড়ে রাতুল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মালেশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দরকে জানানো হয়। পরদিন বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে মানসিক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করা হয়।

শনিবার (২১ জানুয়ারি) রাতুলের বাবা ফারুক মিয়া সময় সংবাদকে জানান, দুই মাস সাত দিন আগে বাসা থেকে বের হয় রাতুল। তারপর থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না রাতুলকে। সব আত্মীয়স্বজনের বাসায় খোঁজখবর নেয়া হয়। কিন্তু কোথাও খোঁজ মেলেনি রাতুলের। দুই মাস ধরে খোঁজ না পেয়ে অনেকটাই আশার প্রদীপ নিভে গিয়েছিল। কিন্তু শুক্রবার (২০ জানুয়ারি) সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর রাতুলকে দেখে চিনতে পারেন তারা।

নিখোঁজ সন্তানের সন্ধান পেয়ে আবেগাপ্লুত হয়ে সন্তানকে ফিরে পাওয়ার আশায় কান্নাকণ্ঠে রাতুলের মা রোকেয়া বেগম সময় সংবাদকে বলেন, ‘আমি আমার সন্তানের আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সময় টিভিতে আমার ছেলেকে দেখে আমার সহ্য হচ্ছে না। আপনারা যেভাবে পারেন আমার ছেলেকে ফিরিয়ে এনে দেন। আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যেন সরকার আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেয়।’

স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মধ্যে রাতুলকে ফিরে পেতে চরম আগ্রহ বিরাজ করছে। তাদের দাবি, যেন সরকার রাতুলকে মায়ের বুকে ফিরিয়ে দেয়।

রাতুল বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৭:৩৩   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল
ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ