নেপালে সড়ক দুর্ঘটনায় ৪৫ ভারতীয় তীর্থযাত্রী আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালে সড়ক দুর্ঘটনায় ৪৫ ভারতীয় তীর্থযাত্রী আহত
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



নেপালে সড়ক দুর্ঘটনায় ৪৫ ভারতীয় তীর্থযাত্রী আহত

নেপালের নাওয়ালপুর (পশ্চিম) জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৫ ভারতীয় তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে জেলার পালিনন্দন পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভারতীয় নম্বরপ্লেটযুক্ত একটি বাস ভারতীয় বেশ কয়েকজন তীর্থযাত্রী বহন করছিল। বাসটির যাত্রীরা নারয়ণী নদী বা কালী গণ্ডকী নদী থেকে পবিত্র স্নান সেরে ফিরছিলেন। পথিমধ্যে গাড়ি ব্রেকফেলের কারণে পালিনন্দন পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার ভোজ রাজ পান্ডে বলেছেন, ‘আহতরা স্থানীয় পরাসরের পৃথ্বী চন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

পুলিশ আরও জানিয়েছে, বাসটিতে মোট ৬৫ জন যাত্রী ছিল। প্রতি বছর ভারত থেকে হাজারো মানুষ পবিত্র স্নানের জন্য নেপালের কালী গণ্ডকী নদীতে আসেন। একই সঙ্গে নদীতীরে আয়োজিত মেলায়ও যোগ দেয় বিপুলসংখ্যক মানুষ।

বাংলাদেশ সময়: ১১:৫৪:০৪   ৪৪৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ