জামিন পেয়ে লাপাত্তা ই-অরেঞ্জের সোহেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামিন পেয়ে লাপাত্তা ই-অরেঞ্জের সোহেল
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



জামিন পেয়ে লাপাত্তা ই-অরেঞ্জের সোহেল

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে জামিন পেয়ে পালিয়ে গেছেন ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

পশ্চিমবঙ্গের পুলিশ জানায়, শারীরিক অসুস্থতার কথা বলে গত বছরের ৮ ডিসেম্বর শর্তসাপেক্ষে জামিন পান সোহেল রানা। থানায় প্রতি সপ্তাহে সশরীরে হাজিরা দেওয়া এবং মেখলিগঞ্জ থানা এলাকার বাইরে না যাওয়ার শর্ত ছিল। কিন্তু জামিন পাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

এর আগে, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহারে গ্রেপ্তার হন সোহেল রানা। পরে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে দেশটির একটি কারাগারে বন্দি রাখা হয়। এর মধ্যে গত বছরের ২৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুঁড়ি সার্কিট বেঞ্চ সোহেল রানার সাজা ঘোষণা করেন। এরপর থেকে জামিন পাওয়ার আগ পর্যন্ত তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলেই ছিলেন।

উল্লেখ্য, গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ২০২১ সালে সোহেল রানাসহ পাঁচজনের নামে গুলশান থানায় প্রতারণার মামলা করেন এক ভুক্তভোগী।

বাংলাদেশ সময়: ১২:০৩:১৮   ৪৩৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ