৩২ বোতল বিদেশী মদসহ টানবাজার থেকে ২ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩২ বোতল বিদেশী মদসহ টানবাজার থেকে ২ যুবক গ্রেপ্তার
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



৩২ বোতল বিদেশী মদসহ টানবাজার থেকে ২ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর থানার টানাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদ সহ দুই যুবক কে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

রোববার বিকেলে শহরের টানবাজার এস. এম মালেহ রোডস্থ শওকত সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে বিদেশের তৈরি ৩২ বোতল মদ উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলো জেলার বন্দর থানার সালেহ নগরের মৃত অলি মিয়ার পুত্র সোহেল (৪০) ও একই থানার বাবু পাড়া বি. এম স্কুল সংলগ্ন বাচ্চু মিয়ার পুত্র মো. রবিন (৩৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল চারটার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ- পরিদর্শক জেরিন সুলতানা সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের টানবাজার এস,এম মালেহ রোডস্থ শওকত সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে সোহেল ও রবিনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করে। তবে গ্রেপ্তার করতে পারেনি অপর মাদক ব্যবসায়ী কোয়েল কে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরপরের পরিদর্শক ফজলুল হক খান জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা পলাতক অপর আসামী কোয়েলের যোগাসাজশে বিদেশী মদ এনে শহর ও শহরতলীর বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক আইনে মামলা দায়ের করবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৬   ৫৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ