সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫



সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন সময়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ গ্যাস সংযোগে ব্যভহৃত এক হাজার লাইজার ও রেগুলেটর ধ্বংস করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট তিতাস কার্যালয়ের মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তিতাস গ্যাস সোনারগাঁ বিপণন কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সোনারগাঁয়ে ইতিপূর্বে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় রেগুলেটর জব্দ করা হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে এক হাজার রেগুলেটর বেকু দিয়ে গুঁড়িয়ে বিনষ্ট করা হয়েছে, যাতে এগুলো আর ব্যবহারযোগ্য না হয়।

এ সময় তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় বিভাগের সোনারগাঁ ও রূপগঞ্জ এবং আড়াইহাজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৩   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ