ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫



ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন

নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ ‘ডিবিসি ইলেকশন এক্সপ্রেস’র মুখোমুখি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুল প্রাঙ্গণে ‘ডিবিসি ইলেকশন এক্সপ্রেস’র সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে মাওলানা মইনুদ্দিন আহমাদ বিগত সময়ে রাজনৈতিক সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “বিগত দিনে আমরা আমাদের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারিনি, আজ সেই সুযোগ তৈরি হয়েছে।”

মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি, যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে এবং উন্নয়ন হবে সুষম।”

তিনি নারায়ণগঞ্জের জন্য নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনা তুলে ধরে প্রতিশ্রুতি দেন। যার মধ্যে বিশেষ করে আধুনিক ব্রিজ নির্মাণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নিরাপদ শহর গড়ে তোলা অন্যতম।

তিনি মরহুম শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সাক্ষাৎকার চলাকালে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল মোমিন, মাওলানা ওমর ফারুকসহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৩   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ