জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনার সুযোগ দেবে না - বীর বাহাদুর উশৈসিং

প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনার সুযোগ দেবে না - বীর বাহাদুর উশৈসিং
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনার সুযোগ দেবে না - বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আগামীতে দেশের জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনার সুযোগ দেবে না। জনগণ জানে এ সংগঠনটি বিগত সময়ে দেশকে লুটে পুটে খেয়েছে। তারা লন্ডনে বসে এতিম ও দেশের মানুষের টাকা লুটপাট করেছে। দেশের মানুষকে বিদ্যুৎ সেবা না দিয়ে বিদ্যুতের খুঁটি বাণিজ্য করেছে। দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় তিন হাজার দুইশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশে ব্যাপক লোডশেডিং রেখে মানুষকে দুর্বিষহ করে রেখেছিল। আজ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে সরকার এবং ঘরে ঘরে মানুষের মাঝে বিদ্যুৎ সেবা পৌঁছে দিয়েছে।

আজ বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হতদরিদ্র গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এসময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের লাগামহীন ও অশালীন বক্তব্যের নিন্দা প্রকাশ করেন। তিনি আগামীতে দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ওপর পূর্ণ আস্থা রাখতে এবং সুখী, সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পরে মন্ত্রী বান্দরবানের সহস্রাধিক হতদরিদ্র ও গরিব শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১১   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী
বদলে যাওয়া জামায়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে : গোলাম পরওয়ার
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রার্থনায় খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ