পেশাগত ব্যাধির তালিকা সংশোধন করা হবে: শ্রম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পেশাগত ব্যাধির তালিকা সংশোধন করা হবে: শ্রম প্রতিমন্ত্রী
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



পেশাগত ব্যাধির তালিকা সংশোধন করা হবে: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন একশ বছর আগের শ্রমিকদের ক্ষতিপূরণ আইনের তফসিল ৩ এর অনুরুপ ২০০৬ সালের শ্রম আইনে পেশাগত ব্যাধির তালিকা সংশোধন করা হবে।

তিনি বলেন, দেশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে, সেগুলোতে বিদ্যমান আপদ বিবেচনায় পেশাগত ব্যাধির হালনাগাদের প্রয়োজন দেখা দিয়েছে।

রবিবার বিকালে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের ১১ সভায় সভাপতির বক্তৃতায় এ কথা জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা ২০১৩ কে সংশোধন করা হবে। এজন্য যতদ্রুত সম্ভব তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, বিভিন্ন বিভাগ অধিদপ্তরকে সংযুক্ত করে নীতিমালাটি যুগোপযোগী করার নির্দেশ প্রদান করেন।

সভায় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা সংশোধনে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম) আহবায়ক এবং উপ-মহাপরিদর্শক (সেইফটি)কে সদস্য সচিব করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। এজন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা -আইএলও কারিগরি সহায়তা প্রদান করবে।

সভায় ইতোমধ্যে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক কনভেনশন আইএলও তে যে মৌলিক কনভেনশন হিসেবে গৃহীত হয়েছে, তার ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রহিম খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আশরাফ আহাম্মেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদউল্লাহ, শিল্প পুলিশের ডিআইজি জিহাদুল কবির, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, অধ্যাপক ডা. শেখ আখতার আহমদ। এছাড়া আইএলও, বিজিএমইএ এর প্রতিনিধি, মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের সদস্যগণ অংশ গ্রহণ করেন ।

সভায় পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত পেশাগত সেইফটি ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০৩০) এবং বাংলাদেশে পেশাগত সেইফটি ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় প্রোফাইল ২০১৯ এর (বাংলা অনুবাদ) মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৪৯   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ