শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যানইউকে হারালো আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যানইউকে হারালো আর্সেনাল
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যানইউকে হারালো আর্সেনাল

দুই-দুই গোলে ম্যাচ শেষের দিকে যাচ্ছিল। রেফারির শেষ বাঁশি বাজার মিনিট খানেক সময়ও বাকি নেই। তখনই এমিরেটস স্টেডিয়ামে এডি এনকেতিয়াহ আসেন আর্সেনালের ত্রাতা হয়ে। ৯০ মিনিটে এনকেতিয়াহর পায়ের টোকায় দারুণ গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

এমিরেটস স্টেডিয়ামে রোববার (২৩ জানুয়ারি) রাতে ৩-২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় আর্সেনাল। এই জয়ে দুই দশক পরে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো তারা।
১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। আর এই হারে ৩৯ পয়েন্ট নিয়ে চারে নেমে এসেছে ম্যানইউ।

গানারদের জয়ের নায়ক এনকেতিয়াহ। ম্যাচে দুটি গোল করেন তিনি। ৯০ মিনিটে গোল করে ঢুকে পড়েন ইতিহাসের পাতায়। ম্যানইউর বিপক্ষে ৯০ মিনিটে গোল করা দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে ২০০৭ সালে থিয়েরি অঁরির এই কীর্তি আছে।

অথচ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। ১৭ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের দারুণ গোলে লিড নেয় রেড ডেভিলরা। ৭ মিনিট পরেই এনকেতিয়াহর গোলে সমতা আনে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সাকার দুর্দান্ত গোলে এবার লিড নেয় আর্সেনাল। যদিও ৫ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৫৯ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে সমতা নিয়ে আসে ম্যানইউ। আর শেষ মুহূর্তে এনকেতিয়াহ জয়সূচক গোলটি করে আর্সেনালের তিন পয়েন্ট সুনিশ্চিত করেন। আর ম্যাচে ফিরতে পারেনি ম্যানইউ।

ম্যাচে ম্যানইউ আক্রমণের পর আক্রমণ করলেও বেশিরভাগ ছিল লক্ষ্যহীন। ৩০টি শটের মধ্যে মাত্র ৫টি অনটার্গেট। অন্যদিকে আর্সেনালের ১০টি শটের মধ্যে ৪টি ছিল অনটার্গেট, যার ৩টিই গোল।

আর্সেনাল সবশেষ ১৩ ম্যাচ ধরে হারেনি। তবে এখনো তারা মাঝ পথে। লিগ জিততে হলে এই ধারা বজায় রাখতে হবে। মিকেল আর্তেতার শিষ্যরা পারবেন তো?

বাংলাদেশ সময়: ২৩:১১:০২   ৪৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ