আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৩৯. যদি তোমরা বের না হও, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা আল্লাহর (দ্বীনের) কোনই ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী।

আল হাদিস
শোক-তাপে চেঁচিয়ে বিলাপ, মাথা নেড়া করা কঠোরভাবে নিষেধ
আবূ বুরদা রাহিমাহুল্লাহ্ থেকে বর্ণিত, তিনি বলেন: “আবূ মূসা রাদিয়াল্লাহু ‘আনহু রোগ যন্ত্রণায় সংজ্ঞাহীন হয়ে পড়েন, তখন তাঁর মাথা পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। মহিলাটি চেঁচিয়ে কান্না করতেছিল। কিন্তু তার কান্না বন্ধ করার মত শক্তি তাঁর ছিল না। পরে যখন তিনি হুঁশ ফিরে পেলেন তখন বললেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে মুক্ত আমিও তাদের থেকে মুক্ত। বন্তুতঃ তিনি সেসব নারীদের থেকে মুক্ত যারা শোকে বিলাপ করে, মাথা নেড়া করে এবং কাপড় ছেঁড়ে।”
[মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ১২৯৬, মুসলিম: ১০৪]

বাংলাদেশ সময়: ০:১০:২৭   ৬৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ