সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরের সরিষাবাড়ীতে সাকলায়েন নামের এক ব্যবসায়ীর ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখা ৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি রিজা রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের ঘর ভাড়া নিয়ে চাল কেনাবেচা করে আসছিলেন ওই এলাকায় অসাধু ব্যবসায়ী সাকলায়েন মিয়া।
ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকায় উপকার ভোগীদের মধ্যে ১০ কেজি করে সরকারিভাবে চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদ। ব্যবসায়ী সাকলায়েন উপকার ভোগীদের কাছ থেকে চাল ক্রয় করে ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখেন। গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজা রিছিল। এ সময় ৫০ কেজি ওজনের প্লাস্টিকের ৬৬ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের সিলসম্বলিত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিত দেখে ব্যবসায়ীরা পালিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিজা রিছিল জানান, সরকারি চাল মজুদ করে রাখার গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় শ্রী রাজিব পালের ঘরে ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের সিলসম্বলিত বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। চালগুলো উদ্ধার করে সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।
অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০:০১:১১   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার
সিলেটে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি - মৎস্য মন্ত্রী
নদী ভরা মাছ আর গোলা ভরা ধানের আশা চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচির উদ্বোধন
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর
সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৯ হাজার টাকা জরিমানা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
ফরিদপুরে ৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ