নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬



নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ওয়ান শ্যুটার গান ও গুলিসহ ২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে আরো ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তাররা হলেন মো. অন্তু (২৩), মো. সিয়াম (২১), আপন (২৩) এবং মো. মিজানুর রহমান ওরফে শাওন (৪১), জাহিদ হাসান লেলিন (৩৭) ও মো. জিয়াউর রহমান ওরফে রাইয়ান (৪০)।

এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত একটি আভিযানিক দল মসজিদ খানপুর মেইন রোড ও কিল্লারপুল এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসান লেলিন ও জিয়াউর রহমান রাইয়ানের বাসা থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড তাজা গুলি, ছুরি, গুলির খোসাসহ বিভিন্ন অস্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করে।

অন্যদিকে, একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রধারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:২৭   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
মারা গেছেন অভিনেত্রী টেডি মুর
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ