রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান

প্রথম পাতা » চট্টগ্রাম » রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
বুধবার, ১৮ মার্চ ২০২৬



রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমরা যারা রাজনীতিতে জড়িত আছি, তাদেরকে জনগণের কল্যাণের জন্যই নিবেদিত থাকতে হয়। রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই, কোনো প্রতিহিংসাও থাকতে পারে না রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য।

আজ রাঙ্গামাটি কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মানবিক সাহায্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই জনকল্যাণে নিবেদিত থাকেন এবং আমাদেরকেও একই নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে হবে। স্বেচ্ছাসেবী ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানদেরকে সরকারের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। জনগণের মঙ্গলে নিরলসভাবে কাজ করার জন্য সামরিক ও বেসামরিক সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী।

মানবিক ফান্ড রাঙ্গামাটির সভাপতি ইদ্রিছ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, উপদেষ্টা সাইফুল ইসলাম শাকিল, নূরুজ্জামান হাওলাদার ও মোহাম্মদ মাহফুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবিক ফান্ড রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩১   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ