৩০ হাজার বীর নিবাস নির্মাণ করছে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করছে সরকার
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



---

দেশের ৩০ হাজার গৃহহীন, মৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা পরিবারকে ‘বীর নিবাস’ উপহার দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা এ কথা বলেন।

গত ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ী এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার দ্বাদশতম দিনে মঙ্গলবার অংশ নেন সরকারদলীয় সদস্য আবুল হাসান মাহমুদ আলী ও মো. আব্দুল হাই।

তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ, আর্থসামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে আবুল হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে এবং মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন, মৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা পরিবারকে ৩০ হাজার বাড়ি উপহার দিচ্ছে।

মো. আব্দদুল হাই বলেন, বিএনপি-জামায়াত চক্র চলমান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে এবং দেশের স্বাধীনতার প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।

সরকারের সাফল্যের বিস্তারিত তুলে ধরে দেশকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করার জন্য সময়োপযোগী ভাষণ দেয়ায় সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

এর আগে তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪০   ৪৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ