ভারতের বৃহত্তম শেফ প্রতিযোগিতার আসরে বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের বৃহত্তম শেফ প্রতিযোগিতার আসরে বাংলাদেশ
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



ভারতের বৃহত্তম শেফ প্রতিযোগিতার আসরে বাংলাদেশ

পৃথিবীর বৃহত্তম প্রতিযোগিতা ইয়াং শেফ অলিম্পিয়াডে তরুণ (অনূর্ধ্ব-২১) শিক্ষার্থী শেফদের নিয়ে আয়োজিত নবম আসরে যোগ দিচ্ছে বাংলাদেশ। ভারতের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট এই শেফ অলিম্পিয়াডের আয়োজন করছে।

বুধবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রতিবছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রশিক্ষণ ইন্সটিটিউটের (এনএইচটিটিআই) শেফ প্রশিক্ষণ বিভাগ এ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছে। প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে বিশ্বের ৫৫টিরও বেশি দেশ।

জানা যায়, শনিবার (২৮ জানুয়ারি) থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লি ও কলকাতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে প্রতি দেশ থেকে একজন মেন্টর ও একজন শিক্ষার্থী শেফ নিয়ে একটি টিম গঠন করা হয়। বাংলাদেশের মেন্টর হলেন এনএইচটিটিআইর শেফ প্রশিক্ষণের প্রধান জাহিদা বেগম। এ ছাড়াও টিমে রয়েছেন শিক্ষার্থী শেফ শরীফুল ইসলাম।

প্রতিযোগিতার কেন্দ্রীয় ব্যক্তিত্ব হলেন ভারতের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পপতি সুবর্ন বোস।

এ ছাড়াও এতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন, ব্রিটেনের প্রখ্যাত কালিনারি শিক্ষক এবং লেখক প্রোফেসর ডেভিড ফসকেট ও ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রন্ধন তারকা সানজিভ কাপুরসহ অন্যান্য বিখ্যাত শেফরা।

বাংলাদেশ সময়: ১৮:৩২:০৩   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ