সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের মিড উইক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। যার ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারল না পেপ গার্দিওলার দল। এদিকে, ক্যারিকের অধীনে লিগে প্রথম হারের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসলের কাঠে হেরে গেছে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার সিটি ২-২ নটিংহ্যাম ফরেস্ট
ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি। ৩১তম মিনিটে অ্যান্টোনি সেমেনিওর দারুণ এক ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় হাফের শুরুতে সমতায় ফেরে নটিংহ্যাম। গিবস ওয়াইট নটিংহ্যামকে সমতায় ফেরান।

দ্বিতীয় গোল পেতে সিটিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। গোল হজম করার ছয় মিনিট পর (৬২তম মিনিটে) রদ্রি সিটিকে দ্বিতীয় গোলের স্বাদ দেন। ৭৬তম মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের অসাধারণ এক গোল নটিংহ্যামকে আবারও ম্যাচে সমতায় ফেরান। বাকি সময়ে আরও কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তাদের থেকে এক ম্যাচ ও ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। এদিকে ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে নটিংহ্যাম।

নিউক্যাসল ২-১ ম্যানচেস্টার ইউনাইটেড
১০ জনের নিউক্যাসলের কাছে হেরেছে ফর্মের তুঙ্গে থাকা ইউনাইটেড। প্রথমার্ধেই নিউক্যাসলের র‍্যামসি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিউক্যাসলকে এগিয়ে দেন অ্যান্টনি গর্ডন। তবে সেই যোগ করা সময়েই সমতায় ফেরে ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিক থেকে হেডে গোল করেন ক্যাসেমিরো।

দ্বিতীয় হাফে দুই দলই বেশকিছু আক্রমণ করে, তবে গোলের দেখা পায়নি। ৯০তম মিনিটে ইউনাইটেডের মন ভেঙে দেন বলদি হিসেবে নামা ওসুলা। তার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক নিউক্যাসল।

২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসল।

বাংলাদেশ সময়: ১২:৩১:২৩   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ