বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে বিচারপ্রার্থীদের প্রবেশের জন্য পাস প্রবর্তন

প্রথম পাতা » আইন আদালত » বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে বিচারপ্রার্থীদের প্রবেশের জন্য পাস প্রবর্তন
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে বিচারপ্রার্থীদের প্রবেশের জন্য পাস প্রবর্তন

বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচারপ্রার্থীরা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপীল বিভাগের ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন। উক্ত প্রবেশ পাস (ডিজিটাল অথবা প্রিন্টকপি) ব্যবহার করে আপীল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন।

নিরাপত্তার স্বার্থে আপীল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না ।

আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।

আজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৩:১১   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ