২০২২ সালের শেষ তিন মাসে বিডা কর্তৃক নিবন্ধিত ৩০৩ শিল্প প্রতিষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০২২ সালের শেষ তিন মাসে বিডা কর্তৃক নিবন্ধিত ৩০৩ শিল্প প্রতিষ্ঠান
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



২০২২ সালের শেষ তিন মাসে বিডা কর্তৃক নিবন্ধিত ৩০৩ শিল্প প্রতিষ্ঠান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক অক্টোবর হতে ডিসেম্বর ২০২২, এই তিন মাসে ৩০৩টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ২৬৮টি শিল্প ইউনিটে স্থানীয় ও ১৬টি শতভাগ বিদেশি এবং ১৯টি যৌথ বিনিয়োগ রয়েছে। নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৩ লাখ ২৬ হাজার ৫৪৬ দশমিক ৫৮৯ মিলিয়ন টাকা। প্রস্তাবিত এই বিনিয়োগের মধ্যে ২ লাখ ৯০ হাজার ৮৫ দশমিক ৯৪৯ মিলিয়ন টাকা স্থানীয় এবং ৩৬ হাজার ৪৬০ দশমিক ৬৪০ মিলিয়ন টাকা বিদেশি বিনিয়োগ হয়েছে।

এ সকল প্রস্তাবিত বৈদেশিক বিনিয়োগের মধ্যে সার্ভিস শিল্পখাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া কৃষি শিল্পখাত, ফুড এন্ড এলাইড শিল্পখাত, কেমিক্যালস শিল্পখাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এ সকল বিনিয়োগের ফলে ১ লাখ ১৫ হাজার ৩৭ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৯   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ