দালালচক্রের বিরুদ্ধে ডিসিদের সোচ্চার ভূমিকা চান প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দালালচক্রের বিরুদ্ধে ডিসিদের সোচ্চার ভূমিকা চান প্রবাসীকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩



দালালচক্রের বিরুদ্ধে ডিসিদের সোচ্চার ভূমিকা চান প্রবাসীকল্যাণ মন্ত্রী

মানব পাচারকারী ও দালালচক্রের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষকে রক্ষায় জেলাপ্রশাসকদের আরও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডি‌সি স‌ম্মেল‌নের তৃতীয় দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইমরান আহমদ ব‌লেন, ডিসিদের বলেছি— সচেতনতা আমাদের মূল। আপনারা প্রবাসীদের বিভিন্ন বিষয়ে নজর দিন। দালালচক্রের বিরুদ্ধে সবাইকে কাজ কর‌তে হবে।

তিনি ব‌লেন, পাসপোর্ট নিয়ে জটিলতা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নয়। তবে কো-অর্ডিনেটর হিসেবে আমরা সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি।

হুন্ডিসহ অবৈধপথে অর্থ পাঠানোর বিষয়ে খোঁজ নিতে ডিসিদের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

তিনি ব‌লেন, প্রবাসী আয় কমে গেছে। কারণ, ১০ থেকে ১১ বছর আগে প্রবাসে যে খরচ হতো, এখনও কি এক আছে? সারাবিশ্বে এখন কারেন্সি সংকট চলছে। তাই আমরা একটু বেশি ব্যথা অনুভব করছি।

বাংলাদেশ সময়: ১৫:৩১:০৮   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ