নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে পশুপালকদের একটি দলের ওপর বোমা হামলায় মৃতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি একথা জানায়।
নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে বলেছেন, নাসারাওয়া ও বেনু রাজ্যের সীমান্তবর্তী গ্রাম রুকুবিতে বুধবারের হামলায় ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি।
সুলে বুধবার রাতে আরাইজ নিউজ টেলিভিশনকে বলেন, আগে গুজব উঠেছিল বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে কিন্তু এখন আমরা জানতে পেরেছি ওই এলাকার উপর দিয়ে বিমানবাহিনীর কোনো বিমান উড়েনি।
বিমানটিকে কে পরিচালনা করছে তা উল্লেখ না করে সুলে বলেছেন, এটি একটি ড্রোন ছিল যেটি এলাকার উপর দিয়ে উড়ে যায় ও বোমা ফেলে। পশুপালকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ জানায়, বোমাটি নাইজেরিয়ার সামরিক বিমান থেকে ফেলা হয়েছে।
নাইজেরিয়ার বিমান বাহিনীর মুখপাত্র এ ব্যাপারে এএফপির মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেননি।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩৩   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ