অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা দেল রে’র সেমিতে রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা দেল রে’র সেমিতে রিয়াল মাদ্রিদ
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা দেল রে’র সেমিতে রিয়াল মাদ্রিদ

করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের অতিরিক্ত সময়ের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের অনুশীলন গ্রাউন্ডের কাছে নিজের জার্সি পরিহিত একটি মুর্তি প্রদর্শনের পর ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়াসের গোলটি আরো বেশী আবেশ ছড়িয়েছে। গতকাল সান্তিয়াগো বার্নব্যুতে অনুষ্ঠিত ডার্বি ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর ডিফেন্ডার স্টেফান স্যাভিচ লাল কার্ড দেখে বিদায় নেয়ার পর দিয়াগো সিমিওনের দলের মধ্যে উত্তেজনার পারদ অনেক বেড়ে যায়।
ম্যাচের ১৯ মিনিটেই গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আলভারো মোরাতা। কিন্তু ৭৯ মিনিটে লুকা মড্রিচের যোগন থেকে বল নিয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে রদ্রিগোর রোমঞ্চকর গোলে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।
ম্যাচের ৯৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ের স্যাভিচ। সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিক রিয়াল। ম্যাচের ১০৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে লক্ষ্যভেদের মাধ্যমে রিয়ালকে এগিয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে (১২০+১মি.) দানি ক্যাভেলোসের যোগান থেকে গোল করে রিয়ালের জয়ের ব্যবধান আরো বাড়িয়ে দেন ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এতেই ২০১৯ সালের পর প্রথমবার টুর্নামেন্টের শেষ চারে পৌঁছায় লস ব্লাঙ্কোসরা।
খেলা শেষে বেনজেমা বলেন,‘ আজ আমরা কঠিন একটি ম্যাচেন মুখোমুখি হয়েছি। কিন্তু খেলোয়াড়দের দৃঢ় মানষিকতার কারণে আমরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পেরেছি। তবে এরকম দুর্ভোগ পোহানো ভালো নয়, আমাদেরকে আরো আগেই গোল করতে হবে।’
রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন,‘ ভিনিসিয়াস সত্যিকারার্থেই ম্যাচটি খেলার জন্য মরিয়া ছিল এবং সে বেশ ভালো ম্যাচ খেলেছে। আমার মনে হয় তার গোলটি ছিল কঠোর পরিশ্রমের পুরস্কার। তবে তাকে নিয়ে (বর্ণবাদী) যা ঘটেছে তা খুবই দু:খজনক। ’
এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের আরেক কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাও ৩-১ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। আগের দিন নিজ নিজ ম্যাচে জয় নিয়ে সেমিতে পৌঁছেছে রেকর্ড ৩১বারের শিরোপা জয়ী বার্সেলোনা এবং ওসাসুনা।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৩   ৩৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ