রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে ৪ দিন পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। পদযাত্রা কর্মসূচির প্রথম দিন শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে দলটি।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড দিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হবে।

এ ছাড়া বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মুগদা থেকে শুরু করে মালিবাগ গিয়ে শেষ হবে পদযাত্রা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। এই কর্মসূচি যুগপৎভাবে পালন করা হবে। এতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, জনগণের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। তিনি বলেন, চলমান আন্দোলনকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বিএনপির।

বাংলাদেশ সময়: ১১:১২:৫৬   ৩৮১ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী
মানবতার ফেরিওয়ালা আকাশ মিয়া: দগ্ধ প্রতিবন্ধী নীলার মুখে ফিরল আশার হাসি
নগরকান্দায় শামা ওবায়েদ: দিনব্যাপী সফরে মতবিনিময়, উঠান বৈঠক ও শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা
গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ