বাবার নির্যাতনের শিকার উরফি জাবেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবার নির্যাতনের শিকার উরফি জাবেদ
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



বাবার নির্যাতনের শিকার উরফি জাবেদ

শোবিজের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। ভারতে যেমন খুশি তেমন অশ্লীল পোশাক পরেই রাস্তায় ঘুরে বেড়ান তিনি। এতে খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে।

পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনকিছুতে পাত্তাই দেননি উরফি। কটাক্ষ, উপহাস, বিদ্রুপ কম হয়নি, কিন্তু কোনো কিছুতেই যে থেমে যাওয়ার পাত্রী নন তিনি। যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি প্রসঙ্গে বহুবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তুলে ধরেছেন ইন্ডাস্ট্রির নানা কালো দিক।

তবে বাস্তব জীবনেও ব্যাপক হেনস্থার শিকার হয়েছেন উরফি! এমনকি ‘পর্ন স্টার’ তকমাও পেয়েছেন আত্মীয়দের কাছ থেকে। সম্প্রতি নিজের জীবনে কালো অধ্যায়ের কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে উরফি বলেন, আমি বহুবার নির্যাতনের শিকার হয়েছি। তাও আবার অভিনেত্রীর বাবার কাছেই। তাকে প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করেন উরফির বাবা। পরে নির্যাতন সহ্য করতে না পেরে মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, আমি কখনও পরিবার থেকে সমর্থন পাইনি। একাধিকবার অত্যাচারিত হয়েছি। আমি এমনই একজন মেয়ে ছিলাম, যার প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতাই ছিল না আমার। একটা সময় আমার বাবার কাছে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমি। এমনকি নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলেন বলে জানান তিনি। জীবনে বহুবার খারাপ দিন দেখেছি আমি।

জীবনের সেই কালো দিনগুলো পার করে এসেছেন উরফি। বর্তমানে মা, বোনদের নিয়ে মুম্বাইয়ে রয়েছেন তিনি। বিগ বস রিয়েলিটি শো থেকে বেরোনোর পরই শিরোনামে স্থায়ী জায়াগা করে নিয়েছেন স্টাইলিশ এই মডেল।

বাংলাদেশ সময়: ১১:২১:২২   ৪৫৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নান্নু মিয়ার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
বন্দরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নির্মাণাধীন সিটিটিসি ভবন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ