কানাডায় প্রথমবারের মতো ইসলামফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ

প্রথম পাতা » আন্তর্জাতিক » কানাডায় প্রথমবারের মতো ইসলামফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



কানাডায় প্রথমবারের মতো ইসলামফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ

কানাডায় প্রথমবারের মতো ইসলামফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। মুসলমানদের ওপর সাম্প্রতিক কিছু হামলার প্রেক্ষিতে এই পদটি তৈরি করা হয়েছে এবং বৃহস্পতিবার এ পদে নিয়োগ দেয়া হয়।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক ও অধিকারকর্মী আমিরা আলগাহবি পদটি পূরণ করবেন। তিনি ইসলামফোবিয়া, পদ্ধতিগত বর্ণবাদ, জাতিগত বৈষম্য এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের প্রচেষ্টাকে সমর্থন ও সম্প্রসারণে উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং প্রতিনিধি হিসেবে কাজ করার জন্যে পদটি পূরণ করবেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আলগাহবি’র নিয়োগের প্রশংসা করে বলেছেন, ইসলামফোবিয়া ও সবধরণের ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ে এ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরো বলেন, কানাডার জন্যে বৈচিত্র একটি বড়ো শক্তি। কিন্তু অনেক মুসলিমের কাছে ইসলামফোবিয়াও একটি পরিচিত বিষয়।
গত কয়েক বছর ধরে কানাডার মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ হামলা চালানো হয়।
সক্রিয় মানবাধিকার কর্মী আমিরা কানাডিয়ান রেস রিলেসান্স ফাউন্ডেশনের যোগাযোগ বিষয়ক প্রধান এবং টরেন্টো স্টার পত্রিকার একজন কলাম লেখক। এছাড়া, সরকারি সম্প্রচারকেন্দ্র সিবিসিতে তিনি এক যুগেরও বেশি সময় কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩২   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ