শিক্ষার্থীদের নিকট সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব- ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের নিকট সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব- ডেপুটি স্পীকার
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



শিক্ষার্থীদের নিকট সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব- ডেপুটি স্পীকার

পাবনা, ২৮ জানুয়ারি ২০২৩ : জয় বা পরাজয় নয়, সুস্থ‌্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। এখানে কেউ বিজয়ী হবে, আর কেউ বিজয়ী হওয়ায় সহযোগিতা করবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ‌্যমে সুস্থ‌্য মানব-সম্পদ গড়ে তোলা হয়, এটি আমাদের দায়িত্ব। আমরা যখন ছাত্র ছিলাম হানাদার বাহিনী আমাদের এ ধরণের সুন্দরভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেয় নি। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে, নিরস্ত্র বাঙালি হানাদারদের বিপক্ষে যুদ্ধ করে জয়লাভ করে। শিক্ষার্থীদের নিকট সংগ্রামের সঠিক ইতিহাসকে তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব।

আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, পাবনার সাঁথিয়ায় দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতিজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, চেতনা ও ইতিহাস সমৃদ্ধ জাতি ছাড়া কোন জাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। একসময়ের পিছিয়ে পড়া বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। দেশে এখন ডিজিটাল শিক্ষা ব‌্যবস্থা চালু আছে এবং স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছেন। আর স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষা, স্মার্টি কৃষক, স্মার্ট নাগরিক। বাংলাদেশের উন্নয়নের জন‌্য সুনাগরিক তথা স্মার্ট নাগরিক প্রয়োজন।

মোঃ শামসুল হক টুকু বলেন, স্মার্ট বাংলাদেশ মানে নৈতিক শিক্ষা গ্রহণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে কোন অপরাধী, ধুমপায়ী, মাদকাসক্ত ও মাদক-ব‌্যবসায়ী থাকবেনা। স্মার্ট বাংলাদেশে গণতন্ত্র সুসংহত থাকবে ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এছাড়া স্মার্ট বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতিও চলবে না। বাংলাদেশকে অস্থীতিশীল করার অপচেষ্টাকে মূলোৎপাটন করা হবে।

দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সভাপতি ও ডেপুটি স্পীকারের সহকারী একান্ত সচিব মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ রবিউল করিম হিরুসহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাঁথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৪   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ