নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল

বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল। জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে হামলার কারণে শনিবার (২৮ জানুয়ারি) বিক্ষোভকারীর সংখ্যা কম হওয়ার ধারণা করা হলেও রাজপথে নামেন হাজার হাজার মানুষ। খবর আরব নিউজের।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইসরাইলের জাতীয় পতাকা আর ব্যানার-প্ল্যাকার্ড হাতে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ক্ষমতা চিরস্থায়ী করতেই বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছেন নেতানিয়াহু। যেকোনো মূল্যে গণতন্ত্র টিকিয়ে রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান আন্দোলনকারীরা।

একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা এখানে অবৈধ সরকারের পদত্যাগের দাবি জানাতে এসেছি। এই সরকার ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে চায়। এর প্রতিবাদে এখানে জড়ো হয়েছি।’

আরেক আন্দোলনকারী বলেন, ‘সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই এ আন্দোলনে অংশ নিয়েছি। দেশে গণতন্ত্র যেন সুরক্ষিত থাকে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তার নিজের স্বার্থের জন্য পুরো বিচারব্যবস্থাকে ধ্বংস করছে, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

শুক্রবার (২৭ জানুয়ারি) জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে হামলার কারণে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কম হওয়ার ধারণা করা হলেও এদিন সরকারবিরোধী আন্দোলনে অংশ নেন হাজার হাজার মানুষ। রাজধানী তেল আবিবসহ ইসরাইলের আরও কয়েকটি শহরেও হয় বিক্ষোভ। এ সময় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।

বাংলাদেশ সময়: ১১:০৩:৫৭   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি
মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল
ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
দেশের বাহিরেও আন্দোলনের ঢেউ জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, আবার বাধা সেই হরিয়ানায়
নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস
চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ