বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১৯ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে তিন শতাধিক। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৫০ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ২৬ হাজার। এ সময় সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৯২ জন।

রোববার (২৯ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৮২ জন এবং মারা গেছেন ৩৩৮ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ১৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ২৯ জন। ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৩ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ৬১ জন।

একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৪২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬ জন এবং মারা গেছেন ১৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৪৪ জন এবং মারা গেছেন ২০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ৩৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৪৩২ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৪৯৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৫৪   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ