না ফেরার দেশে রাখি সাওয়ান্তের মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » না ফেরার দেশে রাখি সাওয়ান্তের মা
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



না ফেরার দেশে রাখি সাওয়ান্তের মা

মারা গেছেন বলিউড অভিনেত্রী রাখির সাওয়ান্তের মা জয়া দেবী। দীর্ঘদিন দিন ধরেই ব্রেন টিউমার ও মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রীর মা।

শনিবার (২৮ জানুয়ারি) মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, প্রায় তিন বছর ধরে নানা রোগের আক্রান্ত ছিলেন রাখির মা। রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই মায়ের সুস্থতা কামনায় তার ভক্ত-অনুরাগীদের প্রার্থনা চাচ্ছিলেন তিনি। তবে শেষরক্ষা হলো না, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়া দেবী।

রাখি নিয়মিত মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদকর্মীদের আপটেড দিতেন। সেই সঙ্গে মায়ের সুস্থতা কামনায় প্রার্থনা করতে বলতেন সবাইকে।

এর আগে, বিগ বস সিজন-ফোর থেকেই বেরিয়ে জানিয়েছিলেন, যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে, সকলে প্রার্থনা করুন। আমার মা ভালো নেই।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে টিউমার অপারেশন হয়েছিল রাখির মা জয়ার। সে সময় চিকিৎসার সব খরচ বহন করেছিলেন অভিনেতা সালমান খান ও তার ভাই সোহেল খান। বরাবরই মায়ের চিকিৎসায় অভিনেত্রীর পাশে ছিলেন বলিউড ভাইজান।

খবর : ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১১:১০:১০   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ