দায়িত্ব গ্রহণ করলেন বিজিবির নতুন ডিজি নাজমুল হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দায়িত্ব গ্রহণ করলেন বিজিবির নতুন ডিজি নাজমুল হাসান
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



দায়িত্ব গ্রহণ করলেন বিজিবির নতুন ডিজি নাজমুল হাসান

দায়িত্বভার গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকায় বিজিবি সদরদপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিজিবির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রধানরা।

গত ১৭ জানুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে নিয়োগ দেওয়া হয়।

এর আগে, বিজিবির নতুন মহাপরিচালক নাজমুল হাসান আনসার বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৯:১৪   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ