শ্রমিক কল্যাণ তহবিলে রবির ২ কোটি ৪০ লাখ টাকা লভ্যাংশ জমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিক কল্যাণ তহবিলে রবির ২ কোটি ৪০ লাখ টাকা লভ্যাংশ জমা
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



শ্রমিক কল্যাণ তহবিলে রবির ২ কোটি ৪০ লাখ টাকা লভ্যাংশ জমা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি গত অর্থবছরের লভ্যাংশের একটি অংশ ২ কোটি ৪০ লাখ ২২ হাজার টাকা জমা দিয়েছে।

আজ সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে রবি এজিয়াটা লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সাল ইমতিয়াজ খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে ২ কোটি ৪০ লাখ ২২ হাজার ২শ’ টাকার একটি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে তিন শতাধিক কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৮শ’ ১০ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এ তহবিল থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৮৩৯ শ্রমিক এবং তাদের সন্তানকে ৯২ কোটি ২৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মোবাইল কোম্পানি রবির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শাহেদুল আলম এবং পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪০   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপরাধের প্রতি জিরো টলারেন্স’পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ : জাহিদ হোসেন
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ