সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরেছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেতা অনু কাপুর। রোববার (২৯ জানুয়ারি) হাসপাতাল তাকে ছুটি দিলেও বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলিউডের এই প্রবীণ অভিনেতা। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে পরিবার তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, চিকিৎসক বলেছেন, তার অবস্থা খারাপের দিকে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অনেকটাই এখন সুস্থবোধ করছেন অভিনেতা অনু। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।

হিন্দি সিনেমার বড়পর্দার জনপ্রিয় অভিনেতা অনু ৷ ওয়েব সিরিজ থেকে বড় পর্দা সব মাধ্যমেই তার অভিনয়ে মুগ্ধ দর্শক। ‘ মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘জলি এলএল. বি ২’-সহ একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তার ঝুলিতে।

‘ভিকি ডোনার’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন তিনি । বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থবোধ করায় কাজের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন অনু। কিন্তু বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হঠাৎ বিপত্তিতে পড়েন এ অভিনেতা।

৬৬ বছর বয়সে এবারের মতো হৃদ্‌রোগের জটিলতা সামলে নিয়েছেন তিনি। অনুর শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, খুব শিগগিরই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন সবার প্রিয় অনু। নতুন সিনেমা ‘ ড্রিম গার্ল ২ ‘ ছবিতে দর্শক বলিউডের রুপালি পর্দায় অনুকে আবার দেখতে পাবেন।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫২   ৪৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ