নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে নোয়াখালী সদরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ৩২৪টি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় তিনি ভার্চুয়ালি এর উদ্বোধন করেন।

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা যায়, একসময় এখানে জরাজীর্ণ ভবন ছিল। সেখানে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে নোয়াখালীতে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। ছিল না কোনো অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এখানকার চারপাশে কোনো বাউন্ডারি দেয়াল না থাকায় বহিরাগতদের আড্ডা ছিল বেশি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো এখানে বসবাসকারীদের।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯টি ১০তলা ভবনে ৩২৪টি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের আবাসন সমস্যার সমাধান হবে। নবনির্মিত এই ৯টি ভবনে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উচ্চক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এবং সুউচ্চ সীমানাপ্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় রূপ নিয়েছে। সীমানাপ্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুররে চারদিকে কংক্রিট ব্লকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯টি ভবনের নির্মাণ গত জুন মাসে শেষ হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এগুলো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৩৪   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী
জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ