সংসদে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



সংসদে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস

সংসদ ভবন, ৩০ জানুয়ারি, ২০২৩: জাতীয় সংসদে আজ ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা করেন।
বিলে বলা হয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। ওই মসজিদের নামে একটি তহবিল থাকবে। সরকার, যে কোনো ব্যক্তি বা সংস্থার দেয়া অনুদান ও দান এবং মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় ওই তহবিলে জমা থাকবে।
বিলে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি মসজিদের সম্পত্তি বেআইনিভাবে দখল করলে বা দখল করার উদ্যোগ নিলে বা তার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন কোনো সম্পত্তি ইসলামিক ফাউন্ডেশনের কাছে যথাযথভাবে হস্তান্তর না করলে, তা হবে অপরাধ। এ অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড।
এদিকে, আজ অধিবেশনের শুরুতে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম রিপোর্ট উত্থাপন করেন কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী। এরপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সদস্য মো. আবদুস সোবহান মিয়া।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩২   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ