বিপিএলের স্পিড মিটার নিয়ে সন্দেহ প্রকাশ রুবেলের

প্রথম পাতা » খেলাধুলা » বিপিএলের স্পিড মিটার নিয়ে সন্দেহ প্রকাশ রুবেলের
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



বিপিএলের স্পিড মিটার নিয়ে সন্দেহ প্রকাশ রুবেলের

এবারের বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার কোনো অভাব নেই। বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে এবারের বিপিএল বেশ পিছিয়ে আছে। ডিআরএস নেই, ছক্কার দূরত্ব মাপার সিস্টেম নেই, এমনকি বল ট্র্যাকিং করার সুযোগ নেই। তবে শট পাওয়ার মাপছে এমনকি বোলিংয়ের স্পিড মিটারও রয়েছে এবারের আসরে।

তবে বোলিংয়ের স্পিড মিটার নিয়ে আছে অনেক সংশয়। বিপিএলে বোলিংয়ের সময় যে স্পিড দেখানো হচ্ছে, সেগুলো বাড়িয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ করছে ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তো সমালোচনার ঝড়ও বয়ে যায় এসব নিয়ে। এবার খোদ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনও সংশয় প্রকাশ করেছেন বিপিএলের স্পিড মিটার নিয়ে।

এবারের বিপিএলে এখন পর্যন্ত পেসারদের বোলিং স্পিড হরহামেশাই ১৪০ উঠতে দেখা যাচ্ছে। অনেক পেসারের স্পিড তো ১৪৮-৪৯ পর্যন্ত উঠতে দেখা গেছে। যদিও খালি চোখে এত স্পিড মনে হয়নি মাঠে উপস্থিত কারোই। এছাড়াও যাদের বোলিংয়ের গতি অনুমান করা সম্ভব তাদের ক্ষেত্রেও বোলিং স্পিড বেশি মনে হচ্ছে এবার।

রুবেলও মনে করছেন এবারের স্পিড মিটার পারফেক্ট না। তবে অতিরিক্ত দেখালেও সেটা বোলারদের জন্য ভালোই হবে বলে মনে করছেন রুবেল। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়ে রুবেল সংবাদ সম্মেলনে এসে বলেন,

‘এটা ভালো (তরুণ পেসারদের গতি)। তবে আমি জানি না আসলে এই মিটারটা পুরোপুরি ঠিক আছে কি না… তারপরও একটা নতুন পেস বোলার যখন দেখে, তার বলের স্পিড ১৪৫ কিলোমিটার। তার ভেতরে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। কীভাবে আরো স্পিড বাড়ানো যায়। নিজের ভেতর আত্মবিশ্বাস… আমার কাছে মনে হয় খুবই ভালো লাগা কাজ করে।

আমাদের দেশে অনেক তরুণ ক্রিকেটার আছে, তারা খুবই প্রতিশ্রুতিশীল। আমার কাছে মনে হয় তারা খুবই প্রতিভাবান, দেখছি সবাই খুবই জোরে বল করে। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো। আমি বিশ্বাস করি তারা জাতীয় দলকে লম্বা সময় সেবা দেবে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৪   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
উত্তপ্ত লড়াইয়ে বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো
লিভারপুলকে বিদায় করে আবারও সেমিফাইনালে পিএসজি
৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়
চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি
শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামাল
শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনায় পোলার্ড
গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ