রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় উপজেলা বাইট্টাপাড়া বাজার মাঠ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩১ জনের মাঝে নগদ অর্থ সহায়তা,খাদ্য শস্য ও কম্বল বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
লংগদু উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা , জেলা আওয়ামীলীগ নেতা ওয়াশিংটন চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, জেলা পরিষদ সদস্য আসমা আকতার, মোঃ আব্দুর রহিম, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মাইনি ইউপির সাবেক চেয়ারম্যান ফয়েজুল আজিম ফয়েজ প্রমুখ।
আলোচনা সভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জনের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খাদ্য শস্য ও কম্বল এবং উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নগদ২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:২৬   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ