স্মার্ট অর্থনৈতিক অঞ্চল পদ্মাপাড়ে বৃহৎ উদ্যোক্তাদের বিনোয়োগে অনুরোধ করা হবে: সালমান এফ রহমান

প্রথম পাতা » অর্থনীতি » স্মার্ট অর্থনৈতিক অঞ্চল পদ্মাপাড়ে বৃহৎ উদ্যোক্তাদের বিনোয়োগে অনুরোধ করা হবে: সালমান এফ রহমান
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



স্মার্ট অর্থনৈতিক অঞ্চল পদ্মাপাড়ে বৃহৎ উদ্যোক্তাদের বিনোয়োগে অনুরোধ করা হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মাদারীপুরের শিবচরে স্মার্ট অর্থনীতির অঞ্চল হিসেবে দেশের বড় বড় উদ্যোক্তাদের পদ্মারপাড়ে বিনোয়োগের অনুরোধ করা হবে। যা দেশের দেশের অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখবে।
আজ মঙ্গলবার মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে মাদারীপুর উৎসবের শেষদিনে ‘স্মার্ট শিবচর উপজেলা’র কার্যক্রমের অংশ হিসেবে উপজেলাজুড়ে ৮৮০টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান আরো বলেন, শিবচরের কুতুবপুরে ৭০ একর জায়গার উপর ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার নেকনোলজি পার্ক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশে পৌঁছানো সম্ভব।
তিনি বলেন, দেশের মধ্যে প্রথম এই ইনস্টিটিউট শিবচরে হচ্ছে। আর এই শিবচরকে প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা দেয়া হয়। অন্যান্য উপজেলার রোল মডেল হবে এই শিবচর উপজেলা। এখান থেকে বাকি উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি শিক্ষা লাভ করে দ্রুত স্মার্ট উপজেলায় রূপান্তর হতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৮   ৬৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ